
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা জব্দকৃত বালু নিলাম ডেকে বিক্রি করেছে প্রশাসন। নিলামে অংশ নেওয়াদের মধ্যে সর্বোচ্চ দরদাতা ৩ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকায় বালু কিনে নেন। বিক্রত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
বুধবার ২৪ জুন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ভুনবীর ইউনিয়নের ইসলাম পাড়ায় প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ্ আকন এর উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। তিনি জানান, উপজেলা প্রশাসন অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করার পর সরকারি বিধি-বিধান অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
নিলামে ১৬জন অংশ নেয়। এদের মধ্যে সর্বোচ্চ দরদাতা ৩ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকায় বালু ক্রয় করেন।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। নিলামের শর্ত অনুযায়ী বিক্রয়কৃত বালু শুধুমাত্র দিনের আলোতে পরিবহন করা যাবে। এছাড়া পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আইন ও প্রশাসনিক নির্দেশনা মেনে চলতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.