
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ১৩ বছর আগের আওয়ামী লীগের রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও সাবেক পৌরমেয়র প্রার্থী খিজির আহমদ বুধবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে বিকেলে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র যাচাই-বাচাই শেষে সন্ধ্যায় মৌলভীবাজার জেল হাজতের কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছে। খিজির আহমদের আইনজীবি বেলাল আহমদ জামিনে মুক্তির বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছেন।
১৯ জুন শুক্রবার রাতে বড়লেখা থানা পুলিশ জামায়াত নেতা খিজির আহমদকে পৌরশহরের একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।
জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতা বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে জামায়াতকর্মী ও সাঈদী সমর্থক কিশোর লোকমান আহমদ নিহত হয়। এ ঘটনায় খিজির আহমদসহ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.