
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে একটি বসতবাড়ীর পাশে টিলা ধসে পড়ে গোয়াল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ২৩ জুন দক্ষিণ বড়ডহর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে মন্তাজ আলীর বসত ঘরের পিছনের একটি টিলা রাত আনুমানিক ৯ টার সময় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ টিলা ভেঙে পড়ে।
মন্তাজ আলী বলেন, টিলা ধসে পড়ে তার গোয়াল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, গবাদি পশুগুলো অনেক কষ্ট করে উদ্ধার করেন তিনি।
এছাড়াও ১টি রিং কুয়া মাটির নিচে ঢাকা পড়েছে। স্থানীয় এলাকার মুজাহিদ আলী (৪৫) মাহবুব আহমদ (৩৭) জানান, যেকোনো সময় টিলা ধসে পড়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে।
সাগরনাল ইউনিয়নের ইউপি সদস্য আখলিছ মিয়া বলেন, টিলা ধসের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এটা বড় দুঃখ জনক ঘটনা। সাগরনাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন বলেন, টিলা ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মাটি গুলো সরানোর ব্যবস্থা করেছি, তিনি আরো বলেন, নতুন করে আর কেউ যেনো টিলা আর না কাটে। টিলা কাটার কারণে ভূমি ধস হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.