
নিউইয়র্ক প্রতিনিধি : নিউইয়র্কে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেলেন কৃতি শিক্ষার্থী সামিরাত বারা।
২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কমেনিসিমেন্ট সেরিমনি ২০২৬ অনুষ্ঠানে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে কিনোট স্পিকার ডা: উমায়রা টিয়ো তার বক্তব্যে ছাত্র ছাত্রীদের আগামী দিনের করনীয় নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও দায়িত্বশীল জীবনাচরণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের প্রিন্সিপাল মিস ভ্যারেনা কাবারক্যাস আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ বিতরণকালে আহমদ সোহানের স্মৃতিচারণ করে বলেন বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি ছাত্র সোহান আজ আমাদের মাঝে নেই। তবে সে আছে আমাদের মনের গভীরে, আমাদের অস্তিত্বের শিকড়ে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। প্রিন্সিপাল ভ্যারেনা বলেন, সোহান মেধার বিকাশে জ্ঞানার্জনের অভাবনীয় অদম্য বাসনা নিয়ে শিক্ষা জীবনের প্রতিটি পর্যায়েই তার নিরবচ্ছিন্ন শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল। কিন্তু দুঃখের নির্মম পরিহাস
উল্লেখ্য, ২০১০ সালে ২৪ জুন বেশ কয়েকটি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের কৃতি ছাত্র আহমদ জে সোহান কলেজ জীবন শুরু করার দু’সপ্তাহের মধ্েয ৬ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল কতৃপক্ষ ২০১১ সাল থেকে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রবর্তন করেন। আহমদ সোহানের মা জাহানারা বি আহমদ ও বাবা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী সামিরাতু বারা কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.