
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার পুন:গঠন অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ফারুক আহমদকে সভাপতি, মাওলানা হাম্মাদ বিল্লাহকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখা কমিটি পুনঃগঠন করা হয়।
২৫ জুন বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে পৌর শাখার আহ্বায়ক মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান শামীম রাজনগরী, জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী, অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর কামালীসহ জেলা ও পৌর নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৫-২০২৬ সাংগঠনিক সেশনের জন্য মাওলানা ফারুক আহমদকে সভাপতি, মাওলানা হাম্মাদ বিল্লাহকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখা কমিটি পুনঃগঠন করা হয়।
শুরার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী।
প্রধান অতিথি তার বক্তব্য সংগঠনের আদর্শ বাস্তবায়ন, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণমুখী আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.