
স্টাফ রিপোর্টার : শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বানিজ্য চুক্তি বাতিল করা এবং জ্বালানি তেল, বিদ্যুৎ ও এলপি গ্যাসের বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত দাবি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৫ জুন বিকালে শহরস্থ চৌমুহনায় বাসদ মৌলভীবাজার জেলা সদস্য বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে এবং জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.