
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে চায়ের দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে পানির গ্লাস দিয়ে আঘাত করে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
শুক্রবার ২৬ জুন সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল সিন্দুরখান রোডে একটি চায়ের দোকানে ইসমাইল মিয়া নামের এক যুবক সোহেল মিয়ার সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে উত্তেজিত ইসমাইল পানির গ্লাস দিয়ে সোহেল এর মাথায় আঘাত করে। সোহেল মিয়াকে আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার মাথায় ৫টি সেলাই ও বেন্ডেজ করে দেয়।
চিকিৎসা নিয়ে বাড়িতে গেলে তার অবস্থা অবনতি হতে থাকে। পরে তাকে আবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় বিকেল বেলা তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদ্ত) মো: আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় ঘাতক ইসমাইলকে আটক করা হয়েছে। নিহত সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.