
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঞ্জলি বুনার্জি নামে ১ নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
পারিবার সূত্রে জানা যায়, নিহত অঞ্জলি বুনার্জির বাড়ি ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা চা বাগানে। তিনি বেড়াতে এসে সাগরনাল চা বাগানে অবস্থানকালে রবিবার ২৮ জুন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাগরনাল ইউনিয়নের ইউপি সদস্য প্রদীপ যাদব। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জড়ী থানার ডিউটি অফিসার আলাউদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.