স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর কার্যালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার ৫ জুলাই রাজনগর উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি সহায়তা গ্রহণ করেন স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.