
কুলাউড়া প্রতিনিধি : গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজনে ও ‘উদ্যোগ’ সংস্থার সার্বিক সহযোগিতায় গোবাদী পশু পালন বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
৭ই জুলাই কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউপির মুদিপুর হাজী বাড়ীতে প্রশিক্ষণার্থীর মধ্যে নগদ অর্থ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
‘উদ্যোগ’ সভাপতি ডা: এম,এ মুবিন মুতলিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা ও সনদ পত্র বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন। উক্ত প্রশিক্ষণে মোট ৩০জন যুব পুরুষ মহিলা অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.