
পলি রানী দেবনাথ : প্রতিবছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পালিত হয় দিবসটি।
সারাদেশের ন্যায় ৯ জুলাই বৃহস্পতিবার মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এ সময় তিনি বলেন, পরিবেশ আমাদের সবার সম্পদ। তাই পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি। ছোট ছোট সচেতনতাই পারে আমাদের পরিবেশকে সুন্দর ও নিরাপদ রাখতে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, অভিভাবক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.