
আব্দুর রব : বড়লেখায় কাঁচা চা পাতাবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভি ডবল সার্কিট লাইনের বৈদ্যুতিক খুঁিট ভেঙ্গে বিদ্যুৎ ছিন্নভিন্ন করায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর পাঁচটার দিকে কুলাউড়া-চান্দগ্রাম সওজ রাস্তার দক্ষিণভাগ রতুলিবাজারের দক্ষিণের সড়কের পাশে। এতে পল্লীবিদ্যুৎ সমিতির বড়লেখা যোনাল অফিসের আওতাধীন প্রায় ৮০ হাজার গ্রাহককে দীর্ঘ ১৩ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। থানা পুলিশ ঘটনাকারি ট্রাক আটক করেছে।
বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতি ও সরেজমিনে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসের আওতাধীন রতুলীবাজার এলাকায় ফতেহাবাদ চা বাগানের কাঁচা চা পাতাবাহী একটি ট্রাক সামনের গাড়িকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বড়লেখা-দাসেরবাজার ৩৩ কেভি ডবল সার্কিট লাইনের একটি ৪৫ খুঁটিতে আঘাত হানে। এর ফলে ৩৩ কেভি ডবল সার্কিটের একটি ৪৫ এসপিসি খুঁটি ও সংলগ্ন ১১ কেভি ব্যাকবোন লাইনের একটি ৩৫ এসপিসি খুঁটি ভেঙে পড়ে এবং বিদ্যুৎলাইন ছিন্নভিন্ন হয়ে যায়। বড়লেখা-১ ও দাসেরবাজার উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় যায়। এতে ১৩ ঘন্টা সমিতির আওতাধীন প্রায় ৮০ হাজার গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পল্লীবিদ্যুৎ সমিতি নতুন খুঁটি পুঁতে দিনব্যাপি লাইন মেরামত শেষে সন্ধ্যা ছয়টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.