
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে থানা রিকশা চালক শ্রমিক ইউনিয়ন-৯৭৩-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল ১০টা থেকে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়া জানান, শ্রীমঙ্গল উপজেলায় কয়েক হাজার রিকশা ও অটোরিকশা চালক রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১২৩ জন ভোটার হয়েছেন।
এ নির্বাচনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধঅরণ সম্পাদক মোবারক হোসেন লোপ্পা বলেন, এটি একটি পুরোনো সংগঠন। তবে দীর্ঘদিন ধরে এ সংগঠনের নির্বাচন হয়নি। নতুন করে সদস্য সংগ্রহের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করা হচ্ছে। এখন থেকে নির্বাচিত প্রতিনিধিরাই সংগঠনের পক্ষ থেকে কথা বলবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.