
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার ১১ জুলাই বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কোনাগাও গ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো: আবদুস সালাম ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সরকার, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সম্পাদক মিছবাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নরুল ইসলাম সেলন সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে সারাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা, শুকনো খাবার ও পুনর্বাসন সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগেও সংস্থার স্বেচ্ছাসেবকরা স্থানীয় ইউনিটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় সক্রিয়ভাবে ত্রাণ পৌঁছে দিচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.