
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে আকস্মিক বন্যায় দূর্ভোগগ্রস্থদের মাঝে জেলা যুবদলের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি যুবনেতা জাকির হোসেন উজ্জ্বলের সার্বিক সহায়তা ও তত্তাবধায়নে বন্যার্ত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার ১১ জুলাই মৌলভীবাজার শহরের বড়হাট, বারইকোনা ও সৈয়ারপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা যুবদলের উদ্যোগে অসহায় বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সালাম আহমেদ জিতু,পৌর বি এন পি নেতা শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সদর থানা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সফিউল আহমেদ জুসেফ,স্বেচ্ছাসেবক দল নেতা জনি আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আহসান চৌধুরী প্রমুখ। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল জানান দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকা যুবদলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা সবসময়ই দূর্ভোগগ্রস্থ মানুষের পাশে আছি। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো বিরিয়ানি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। খাদ্য পেয়ে বন্যার্ত পরিবারগুলো সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.