
আব্দুর রব : বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষ্যে রোববার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও শ্রেষ্টত্ব অর্জনকারি এফডব্লিউভি, এফডব্লিউএ ও প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সভায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোয়ারা বেগম।
বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে ও এবারের উপজেলা শ্রেষ্ট উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. নুরুল আলম রানার সঞ্চালনায় সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনারা আক্তার সুমি, সীমান্তিকের উপজেলা সুপারভাইজার মঞ্জুরুল হক প্রমুখ। অন্যদেও মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক আহমদ, লাকি বেগম, অজিতা রানী দে, প্রীতম কান্তি দে প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্টত্ব অর্জনকারিদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.