
শ্রীমঙ্গল প্রতিনিধি : পায়ে সোঁতা পেচিয়ে গাছের মগডালে আটকে ছিল একটি ভুবন চিল। দুইদিন আটকে থাকার পর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ উদ্ধার করলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় চিলটি।
রোববার ১২ জুলাই শহরতলীর শান্তিবাগ এলাকায় একটি কড়ই গাছের উঁচু ডালে পায়ে সুতা পেছিয়ে আটকে ছিল একটি ভুবন চিল।
স্থানীয় কয়েকজন যুবকের নজরে পড়লে বিষয়টি তারা ফায়ার সার্ভিস ও পল্লিবিদ্যুত অফিসকে অবহিত করে। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয় দুই কিশোর রাহেদ ও শিমুল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পরিবেশ কর্মী কর্মী রিদন গৌড় গাছে উঠে গাছের ডাল কেটে সতর্কতার সাথে চিলটিকে নামিয়ে আনেন।
সজল দেব জানান, উদ্ধার করা চিলটি একটি ভুবন চিল। এর বৈজ্ঞানিক নামের অর্থ পরিযায়ী চিল। চিলটি পায়ে সোঁতা পেচিয়ে চিলটি ডালে আটকে ছিল। দুইদিন ডালে আটকে থাকায় চিলটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। উদ্ধারের পর শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.