
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার রাজনগরের কামারচাক ইউনিয়নে করাইয়া এলাকায় বন্যা কবলিতদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনী ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে।
বুধবার ১৫ জুলাই মৌলভীবাজার র্যাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টন চৌধুরী আব্দুল্লাহ আল আমীনের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) বন্যার্ত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে ৩‘শ জনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট ফাতেমা আক্তার লিমাসহ অন্যন্যরা।
বন্যাকবলিত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী, চিকিৎসা উপকরণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের মাধ্যমে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়।
মৌলভীবাজার র্যাডার ইউনিটের গ্রুপ ক্যাপ্টন চৌধুরী আব্দুল্লাহ আল আমীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিমান বাহিনী সর্বদা যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও দুর্গত মানুষের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিমান বাহিনী র্যাডার ইউনিট, মৌলভীবাজার থেকে জেলা প্রশাসন এর সাথে সমন্বয়করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা হচ্ছে। বিমানবা হিনীর উদ্ধারকারী দল এবং হেলিকপ্টার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমরা দুর্গত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় খাবার সামগ্রী, চিকিৎসা উপকরণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছি। বিমান বাহিনী প্রধানের সার্বক্ষণিক দিকনির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী জনগণের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.