![]()
এস আর অনি চৌধরী : জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ, আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
সভায় বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু এবং জুলাই যোদ্ধা শামিম আহমেদ, শেখ রানা, লিংকন তালুকদার, আদনান চৌধুরী ও ইব্রাহিম মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্মৃতি ও আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.