মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজারে মোবাইল ফোন কোম্পানি রবি কাস্টমার কেয়ারের জেনারেটারে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।
১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহরের সিলেট রোড এলাকায় হোটেল নিদ শোভার বিপরীতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে মোবাইল ফোন কোম্পানি রবি এর কাস্টমার কেয়ারের জেনারেটার রুমে আগুন দেখতে পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনেন। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় প্রায় ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনে সূত্রপাত কিভাবে তা তদন্ত করে জানানো হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.