
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার উস্তাদ শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী তিনি এক বার্তায় বলেন, মাদরাসায় ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের নির্দেশনাকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা, অভিভাবক, ছাত্রী ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
আমাদের দাবি হল, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা, ইসলামী আদর্শ ও চরিত্র গঠন। তাই এমন কোনো কার্যক্রম, যা ইসলামী শালীনতা ও পর্দার নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে তারা মনে করেন, তা অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত।
তিনি আরো বলেন, ইসলাম নারী-পুরুষ উভয়ের জন্যই স্বাস্থ্যচর্চা ও শরীরচর্চাকে উৎসাহিত করেছে। তবে তা অবশ্যই শালীনতা, পর্দা এবং ইসলামী বিধান মেনে হতে হবে। তাদের মতে, প্রতিযোগিতামূলক ফুটবল দল গঠনের পরিবর্তে মাদরাসায় ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শরীরচর্চার ব্যবস্থা গ্রহণ করা অধিক উপযোগী।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান করছি মাদরাসার স্বকীয়তা, ইসলামী মূল্যবোধ এবং অভিভাবকদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.