
কমলগঞ্জ প্রতিনিধি : দৈনিক কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক মো: সালাহউদ্দিন (শুভ) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলার শ্রীমঙ্গল উপজেলার লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। তবে দূর্ঘটনার বিষয়ে তিনি মৌলভীবাজার জেলার সদর থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেন। আহত সাংবাদিক মো: সালাহউদ্দিন (শুভ) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর এলাকার মো: ছাদেক মিয়ার ছেলে ও তিনি ঐ এলাকার স্থায়ী বাসিন্দা।
জিডি সুত্রে ও সাংবাদিক সালাহউদ্দিন শুভ জানান, গত ১২ জুলাই অফিসিয়াল এসাইনমেন্টস এর কাজে মোটরসাইকেলে করে কমলগঞ্জ থেকে রাজনগর উপজেলায় যাওয়ার পথে দুপুর আনুমানিক আড়াইটার দিকে মৌলভীবাজার সদর থানার পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলের ওপর এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনায় তার ডান হাতের কনুইয়ে আঘাত লাগে, ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে যায়, পায়ের পাতায় রক্তাক্ত ও ফুলে যাওয়া জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এসময় তার বুকে মারাত্বক আঘাত হয়। পরে তাকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে জেলা শহরের দুটি বেসরকারি ক্লিনিকেও চিকিৎসা গ্রহণ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং স্বজনরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.