
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমরান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৩০ জুলাই শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের জিল্লুর রহমানের ফিসারির এটি পরিত্যক্ত ঘরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র এমরান অস্থায়ী শ্রমিক হিসেবে মো: ওয়াসিম মিয়া ও মো: সাহাব আলীর যৌথ পরিচালনায় একটি ফিসারীতে সকালে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে ফেরার সময় বৃষ্টি আসলে পার্শবর্তী জিল্লুর রহমানের ফিসারীর পাড়ে একটি পরিত্যাক্ত হেলেপড়া ঘরে উঠেন। ওই ঘরের কোন একস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন এমরান। সাথে থাকা অপর শ্রমিক তার চাচাতো ভাই রমজান মিয়ার চিৎকার শুনে আরও কয়েকজন এগিয়ে গিয়ে দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে রয়েছে। তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ইমারজেন্সী বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর এমরানকে মৃতঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এমরানের মৃত দেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.