শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শীতার্তদের পাশে দাড়াল শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক।
১৭ জানুয়ারী মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নুরুজ্জামান তার ব্যাংকের ৮ জন কর্মকর্তা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে প্লাটফর্মে যান শীতবস্ত্র নিয়ে। স্টেশনের প্লাটফর্মে ছিন্নমূল মানুষ যারা শীতে চরমভাবে কষ্ট পাচ্ছেন, সামান্য একটি চাদর বা শীতবস্ত্র দিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন তাদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। শ্রীমঙ্গলের ৭ ডিগ্রি তাপমাত্রায় স্টেশনের প্লাটফর্মে ঘুমন্ত এবং শীতে কাতর এসব মানুষের মাঝে রাত ১১ টায় ইসলামী ব্যাংকের পক্ষ থেকে চাদর, সোয়েটারসহ শীতবস্ত্র বিতরন করেন শীতার্তদের মাঝে।
এছাড়াও স্টেশন সংলগ্ন একটি বস্তিতেও রাতে শীতবস্ত্র করে ইসলামী ব্যাংক। এছাড়াও শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরন করছে বলে জানান শাখা ব্যবস্থাপক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.