
স্টাফ রিপোর্টার : জাতীয় ছাত্রসমাজ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে স্বৈরাচার পতনের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে ৫ আগস্ট বুধবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আবদাল হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদল মৌলভীবাজার জেলা সভাপতি রুবেল আহমদ। বক্তব্যে রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু.ইমাদ উদ-দীন,জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম শাহান চৌধুরী। বক্তব্য রাখেন ইসলামি ছাত্র মজলিসের জেলা সভাপতি আহমদ কবির,জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব নুর আহমদ হাসান উপস্থিত ছিলেন জেলা ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী,বৈষম্য বিরুধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসনুন আল আমীন,বৈষম্য বিরুধী আন্দোলনের নেতা ইব্রাহীম খলিল শামীম,যুবায়ের আহমদ, জেলা ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক ইমান উদ্দিন ফৌজির পরিচালনা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সিনিয়র নেতা সৈয়দ রাহিম আলী,সোহান তালুকদার, জয়নুল ইসলাম,সালমান আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত সকল শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতাসহ দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.