
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান এবং বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ আগস্ট দুপুরে প্রয়াত শিক্ষক লেবু স্যার একাডেমির আয়োজনে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের কানাডা প্রবাসী প্রাক্তন ছাত্রদের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনুওয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও শ্রীমঙ্গল জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা আব্দুর নূর (বড় হুজুর)।
অজয় দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মরহুম আব্দুল গফুর স্যার এর ছেলে যুক্তরাজ্য বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।
এছাড়াও অনুষ্ঠানে কানাডা প্রবাসী যোষেফ দাশ যষু, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাত, বিকুল চক্রবর্তী, শামিম আক্তার হোসেন মিন্টু, মো: মামুন আহম্মেদ, জহিরুল ইসলাম, শামিম আহমদ, ব্যবসায়ী নেতা মো: হাফিজ উদ্দিন, মো: আক্তার হোসেন, দেবাশীষ ধর প্রার্থ প্রমুখ।
অনুষ্ঠানে লেবু স্যার একাডেমির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে সংবর্ধনা এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সকাল থেকে শিক্ষাগুরু চক্ষু শিবির-২০২৬ এর আয়োজন কমিটির সদস্য সচিব সাংবাদিক মো: কাওছার ইকবাল জানান, প্রবীণ শিক্ষকদের সম্মাননার পাশাপাশি শ্রীমঙ্গলের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৭০০ রোগীকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। যাহাদের চোখে অপারেশন প্রয়োজন তাদের বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মনসুর ইকবাল। চোখের চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক সহযোগিতা করেন বিএনসিসি ও স্কাউটের সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.