
সালেহ আহমদ (স'লিপক) : প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) এর উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা ও শ্রীমঙ্গলে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার ৮ আগস্ট দুপুর ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে সাবেক ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের বাড়িতে ডিডাফ এর ব্যানারে এবং ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য, তৃণমূল নারীনেত্রী ও উদ্যোক্তা শ্যামলী সূত্রধর।
ডিডাফ সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম সারজুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সিলেট বিভাগের সমন্বয়কারী কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, অবসরপ্রাপ্ত ডিপুটি রেঞ্জার চাম্পা লাল বৈদ্য, ডাঃ হিমাচল দত্ত, বিশ্বজিত দেব।
এসময় গীতা, সম্পা, সুমা, প্রণয় দেব, রবিলাল বর্ধন সহ ডিডাফ জেলা এবং সদর উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সবুজে ভরে যাবে বাংলাদেশ এই স্লোগনকে সামনে রেখে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শুক্রবার ৭ আগস্ট বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির উপজেলা এর অস্থায়ী কার্যালয় অফিস সম্মুখে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপক।
ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সম্মনয়কারী ডাঃ রাধা কান্ত দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া, হবিগঞ্জ জেলা সম্মনয়কারী লোকমান হোসেন, সিলেট জেলার সম্মনয়কারী সুলেমান হোসেন, জেলা সভাপতি ছালে আহমদ, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি অশোক দাস, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলার আহবায়ক প্রদীপ চন্দ্র দেবনাথ।
এসময় ডিডাফ মৌলভীবাজার সদর, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে কমিটির প্রত্যেকে নিজ নিজ বাড়িতে গাছের চারা রোপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.