জুড়ী প্রতিনিধি॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) আওতাধীন জুড়ীর ফুলতলা বিওপির সদস্যরা বুধবার রাতে ৫০ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেছে।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে বিজিবি জব্দ মদগুলো মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছে।
জানা গেছে, জুড়ীর ফুলতলা বিওপির টহল কমান্ডার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৮২৮ এর বাংলাদেশ অভ্যন্তরের ধোলাই হাওড় এ্লাকা থেকে বিজিবি সদস্যরা বিভিন্ন প্রকার ৫০ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেন। যার বাজার মূল্য ৭৫ হাজার টাকা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেলে জব্দ অবৈধ ভারতীয় মদ মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.