
কমলগঞ্জ প্রতিনিধি : পবিত্র আখেরী চাহার সোম্বা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ আগস্ট মাদ্রাসায় আয়োজিত এ দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ ও ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় আখেরী চাহার সোম্বার তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, সুন্নাহ অনুসরণ এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সকলের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারুক বিতরণ করা হয়। মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.