শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৪ আগস্ট ভোরসাড়ে ৪টার দিকে উপজেলার হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নুরজাহান বেগম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁই উনিয়নের জাম্বুরাছড়া এলাকার সিরাজ মিয়ার স্ত্রী।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ভোরে হবিগঞ্জ রোড বাস স্ট্যান্ড এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার জানান, নুরজাহান বেগমের মৃত্যু সড়ক দুর্ঘটনা নাকি হৃদ্রোগে আক্রান্ত হয়েছে, তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে তার গলায় একটি রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.