
আব্দুর রব : বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সাথে মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন।
শুক্রবার ১৪ আগস্ট বিকেলে কাঠালতলীতে তাঁর নিজ বাসভবনে জেলা বিএনপির নেতৃবৃন্দ সাক্ষাত করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিএনপি সভাপতি আব্দুল হাফিজের সাথে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন ও তাকে সাংগঠনিক কার্যক্রমের দিক নির্দেশনা দেন।
মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ হলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মুকিত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হেলু মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম জীবন, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.