
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ আগস্ট উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এডুকেশন অ্যাবাভ অল-এর অর্থায়নে এবং ব্র্যাকের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হয়। মৌলভীবাজার সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং তাদের টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইলিমেন্ট হাজং। এছাড়া ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার চন্দ্রা চক্রবর্তী ও সাগর হোসেন ।
সভায় স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তা এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পের আওতায় যুক্ত যুব উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.