
আব্দুর রব : বড়লেখা উপজেলার সমনভাগ চা বাগানের পাক্কা লাইন এলাকা থেকে সোমবার ১৭ আগস্ট দুপুরে দীপ্তি বাক্তি (৪৫) নামে এক নারী চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। দীপ্তি বাক্তি দুই ছেলে ও দুই মেয়ের জননী। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, রোববার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘরে ছিলেন। এ সময় দীপ্তি তার স্বামী কাজল বাক্তিকে দোকান থেকে পান নিয়ে আসতে বলেন। স্বামী পান নিয়ে বাড়িতে ফিরে এসে তাকে বিষপান করা অবস্থায় দেখতে পান।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্র্গে পাঠিয়েছেন। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যু প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.