
স্টাফ রিপোর্টার : ৪০ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীর হাতেখড়ি দিয়েছেন তিনি। দীর্ঘ কর্মজীবনের শেষে প্রিয় শিক্ষিকাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ১৭ আগস্ট আবেগঘন এই আয়োজনে স্মৃতিচারণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ৪০ বছর শিক্ষকতা করেছেন তিনি। দীর্ঘ এই সময়ে অসংখ্য শিক্ষার্থীকে দিয়েছেন শিক্ষার আলো। গড়ে তুলেছেন তাদের ভবিষ্যতের ভিত্তি।
বিদায় সংবর্ধনাকে ঘিরে সাজানো হয় ঘোড়ার গাড়ি,ফুল আর নানা রঙের সাজসজ্জায় তৈরি করা হয় বিশেষ আয়োজন। সেই গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রিয় শিক্ষিকা বেলা রানী দেব।
প্রিয় শিক্ষিকার অবসরকে স্বরনীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.