
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে নিজ কক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের ছাত্রীরা।
শিক্ষার্থীদের একদফা দাবি কোনো অবস্থাতেই রাশেদা বেগমকে এই বিদ্যালয়ে আর শিক্ষকতা করতে দেওয়া হবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, উক্ত শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, যার ফলে তারা তাঁর অধীনে শ্রেণি কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক নয়।
২০ আগস্ট বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপের চেষ্টা চালানো হচ্ছে। প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের পদত্যাগ ও অপসারণের দাবিতে ছাত্রীদের জোরালো আন্দোলনের মুখে বিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.