
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকালে বাংলাদেশ স্কাউটস, মৌলভীবাজার জেলা ও দানিয়াল ওপেন স্কাউটস গ্রুপ এর আয়োজনে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ চারা বিতরন ও কলেজ প্রাঙ্গন ও স্কাউড ভবনে বৃক্ষরোপন করা হয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক ও দানিয়াল ওপেন স্কাউটস গ্রুপ, মৌলভীবাজারের সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন।
অনুষ্ঠানে স্কাউট সদস্যরা ও সংশ্লিষ্টরা বৃক্ষরোপণ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা বলেন, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.