
স্টাফ রিপোর্টার : যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার ২৮ আগস্ট বিকেলে সিপিবি মৌলভীবাজার জেলা কার্যালয়ে যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আবু রেজা সিদ্দিকী ইমন এর সভাপতিত্বে ও যুব নেতা অ্যাডভোকেট আবুল হায়দার মো: তরিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য জহরলাল দত্ত, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোতোষ দাস, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, যুব নেতা আয়কর আইনজীবী পাপ্পু দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জোতিষ মোহান্ত। সাংগঠনিক সম্পাদক আরিফুল হক জনি, উত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রোনালদো ধর প্রমুখ।
এছাড়াও সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় কেক কেটে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.