
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার ২৯ আগস্ট সকালে উপজেলার শ্রীমঙ্গল সাতগাঁও ইউনিয়নের খিলগাঁও গ্রামের নরেন্দ্র ও সজল নামের দুই ব্যক্তি জমিতে ধান কটার সময় হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান।
পরে তারা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
দেবেন্দ্র ও সজল জানান, ধান কটার সময় হঠাৎ অনুভব করেন তাদের পায়ের উপর দিয়ে কি একটা চলে যাচ্ছে। পরে তারা ধান কাটা বন্ধ করে দিয়ে সাপটি উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোন স্থানে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী মিলছে। বনাঞ্চলের পরিবেশ বিপর্যয় এবং প্রাণীদের খাবার সংকট দেখা দেয়াতে প্রাণীরা খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে। উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.