
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) মৌলভীবাজার জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সৈয়দ মহসিন পারভেজকে সভাপতি এবং নূরুল মোহাইমীন মিল্টনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমদ ও এস কে দাস সুমন, সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন; প্রচার সম্পাদক এম মুসলিম চৌধুরী।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নূরুল ইসলাম, মু. ইমাদ উদ্দীন ও ইসমাইল মাহমুদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলক পুরকায়স্থ, মাহফুজ শাকিল, পিন্টু দেবনাথ, আমজাদ হোসেন, জাকির হোসেন ও আব্দুর রাজ্জাক রাজা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং পরিবেশবিষয়ক সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা শাখায় এর আগেও বিভিন্ন মেয়াদে কমিটি গঠিত হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.