
কমলগঞ্জ প্রতিনিধি : সাত দফা দাবিতে মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার ৩০ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, বাজার দরের সাথে সঙ্গতি রেখে রিক্সা ভাড়া নির্ধারণ, রিক্সা স্ট্যান্ড স্থাপন করা, রেশনিং প্রদান চালু করা, রিক্সা উচ্ছেদ ও শো’রুম বন্ধ করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। রিক্সা শ্রমিকদের এসব দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া বলেন, বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে রিক্সা চালকরা খুবই দু:খ-কষ্টে দিনাতিপাত করছেন। তার উপর রিক্সা উচ্ছেদ, জরিমানা করা হয়। অথচ রিক্সার শো’রুম বন্ধ না করে খেটে খাওয়া দরিদ্র শ্রমিকদের উপর অন্যায় করা হয়। এটি মোটেও কাম্য নয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, জসিম উদ্দিন, আবু তাহের, খোকন মিয়া, রাফিক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.