
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গান্ধাইল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১ হাজার ৭শ ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসীকে আটক করা হয়েছে। এ সময় অপর এক মাদক ব্যাবসী পালিয়ে যায়।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৩১ আগস্ট বিকেল ৫ টার দিকে বড়লেখা উপজেলার গান্ধাইল সীমান্তে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করে।
এসময় টহল দল ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যাবসীকে আটক করে। তারা হচ্ছে গান্ধাইল গ্রামের মো: আব্দুল কাদির ও ইমরান হোসেন। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১ হাজার ৭শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.