
কমলগঞ্জ প্রতিনিধি : সিরিয়ার প্রখ্যাত আলেম ও কুরআন শিক্ষাবিদ শাইখ রমজান দীব ১০৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। দীর্ঘ জীবনে পবিত্র কুরআনের শিক্ষা, তেলাওয়াত ও দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত রাখার কারণে তিনি সিরিয়ার ধর্মীয় অঙ্গনে বিশেষভাবে পরিচিত ছিলেন।
বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, জীবনের শেষ বয়সেও অসুস্থতা ও শারীরিক দুর্বলতা তাকে কুরআন শিক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। এমনকি অসুস্থ অবস্থায় অক্সিজেনের নল লাগানো থাকা অবস্থাতেও তিনি শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দিয়েছেন বলে জানা গেছে। কুরআনের প্রতি তাঁর এমন ভালোবাসা ও নিবেদন মুসলিম উম্মাহর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জের হযরত শাহ আজম (রহ.) দরগাহ শরীফের পক্ষ থেকে।
দরগাহ শরীফের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
দরগাহ শরীফের পক্ষ থেকে বলা হয়, শাইখ রমজান দীব (রহ.)-এর দীর্ঘ জীবনের কুরআন শিক্ষা ও দ্বীনি খেদমত মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর কুরআন ও দ্বীনি খেদমতকে কবুল করুন—আমিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.