
স্টাফ রিপোর্টার : শেরপুরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শেরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদীর সভাপতিত্বে এবং শেরপুর শাহপরান (রহ.) দাখিল মাদ্রাসার সুপার ও আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মনজুর এলাহী এবং সহ-সভাপতি মাওলানা কাউছার আহমদ কামালীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি বশির আহমদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা কাজী কবির আহমদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাকিম আনসার আহমদ সিদ্দিকী, মাওলানা মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন আহমদ, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি হাফেজ ক্বারী সাজ্জাদুর রহমান আল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক রিপন আহমদ, সিলেটি অনলাইনের সিলেট প্রতিনিধি শেখ জুয়েল আহমদ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফাহাদ আহমদ, মাওলানা আবুল কালাম, মাওলানা বদরুজ্জামান সায়েদী, শেরপুর দারুল আযহার লতিফিয়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী শুয়াইবুর রহমান, তালামিয নেতা রবিউল হাসান সোহেল, সাফওয়ান আহমদ, আব্দুল কাদির, হাফেজ শাহিন আহমদ, হাফেজ সাদিকুর রহমান, হাফেজ ক্বারী জুনায়েদ আহমদ, আনোয়ার হোসেন, তোফায়েল আহমদ, মুক্তাদির আহমদ, হাফেজ ছুনু আহমদ, রেজাউল আলম জীবন, হাফেজ রুকন আহমদ, ক্বারী আব্দুল কাইয়ুম, হাফেজ সোহাগ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মুসল্লিরা।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শেরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়।
এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নবীজির আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.