এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ গ্লোরিয়াস কোচিং সেন্টারের উদ্যোগে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বিকেল ৩ টায় মুসলিমবাগ গ্লোরিয়াস কোচিং সেন্টার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গলে গ্লোরিয়াস কোচিং সেন্টারের পরিচালক মোঃ শামিম মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ইমাম হোসেন সুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল দারুল আজহার ইনস্টিটিউটের প্রিন্সিপাল সোহাইল আহমদ, মডেল একাডেমির অধ্যক্ষ মাহবুবুল আলম স্বপন, এক্সপার্ট কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেন, শ্রীমঙ্গল দারুল আজহার ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল, সাংবাদিক-কলামিস্ট এহসান বিন মুজাহির, ইকরা ক্যাডেট স্কুল ও মাদরাসার সহকারি শিক্ষক আজাদ আবুল কালাম, এক্সপার্ট কিন্ডার গার্ডেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শ্রী শ্রী রাধা কৃষ্ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা নুর, মুসলিমবাগ সান স্টার একতা সংস্থার সিনিয়র সদস্য মো: শামীম আহমদ প্রমুখ।
গ্লোরিয়াস কোচিং সেন্টারের দ্বাদশ শ্রেনীর ছাত্র জহিরুল ইসলাম সবুজের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা: নুরুল হক, মাওলানা দিলওয়ার হোসাইন, মুসলিমবাগ ইসলামিয়া মাদরাসার হাফেজ শুয়াইবুর রহমান, মুসলিমবাগ স্টুডেন্ট সোসাইটর সেক্রেটারি নাদিরুজ্জামান সুমন সহ গ্লোরিয়াস কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন রেজওয়ান আহমদ শুভ, রুমি আক্তার। কৃতি শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন সানজিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শেষ দিকে সম্মানিত অতিথিগণ বিদায়ী শিক্ষার্থী ও কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট এবং শিক্ষা সামগ্রী তুলে দেন। বক্তাগণ গ্লোরিয়াস কোচিংস এর পরিচালক মোঃ শামিম আহমদের ভুয়সী প্রশংসা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.