
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেল ৫টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হওয়া র্যালীর উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর সহধর্মিনী রেজিনা নাসের। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ডাঃ দিলশাদ পারভীন, জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর সহ অন্যন্যরা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আমেনা বেগম ডলি।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.