
মাহফুজ শাকিল : কুলাউড়ায় বেশি দামে তেল বিক্রির অভিযোগে একটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজারে ‘সৌদিয়া মোটরস’ নামের খোলা তেল বিক্রির দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস। অভিযানকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোকান মালিক তারেক মিয়াকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস জানান, বেশি দামে তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় আইন অনুযায়ী দোকানিকে অর্থদণ্ড করা হয়েছে। ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.