
স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার মুন্সিবাজারে আন্তর্জাতিক আতর ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল মোক্তাদির-এর বাড়িতে এক পারিবারিক ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এই ঘরোয়া বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান এবং মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ডিআইজি আনসার উদ্দিন খান পাঠান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মব্বার মিয়া ও আতাউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এই পারিবারিক সফরে অংশ নেন। সফরকালে স্বনামধন্য ব্যবসায়ী আব্দুল মোক্তাদির-এর পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে কুশল বিনিময় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.