স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে র্যাব-৯, ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত্র ১২টায় মাঈন উদ্দিন চৌধুরী,সিনিঃ সহকারী পুলিশ সুপার কোম্পানী কোমান্ডার অভিযান পরিচালনা করে ২৪ জানুয়ারি মঙ্গলবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন মুন্সি বাজার এলাকার রামপুর গ্রামস্থ মোঃ মাসুক মিয়ার বসতঘর হতে মামলা নং-১১ তারিখ ০৮/০৬/২০১৫, জি আর-১২৭/১৫ (সদর) ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড এর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মুহিদ মিয়া (৩৫) পিতা-মৃত আছলম মিয়া, সাং-জগন্নাথপুর, থানা- সদর,জেলা মৌলভীবাজারকে আটক করি। সে গত ২২/০৫/২০১৫ ইং তারিখ অনুমান ১২০০ ঘটিকার সময় ভিকটিম মোছাঃ ফাতেমা (২৪) এর গলায়, বুকে ও পিঠে আঘাত করতঃ বালিশ দ্বারা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে ইংরেজী ০৮/০৬/২০১৫ ইং তারিখে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর হতে দীর্ঘদিন যাবৎ সে পলাতক থাকে।
গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.