স্টাফ রিপোর্টার॥ জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে টাকা ফেরত চেয়েছেন এক সদস্য প্রার্থী। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন সূত্রে জানাজায়, মোঃ মবশ্বির আহমদ গত ২৮ ডিসেম্বর ০৯ নং ওয়ার্ডে টেংরাবাজার, মনসুরনগর, আখাইলকুড়া, চাঁদনীঘাট ও একাটুনা ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য পদে (হাতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করে ১৮ ভোট পান। ওই ওয়ার্ডে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আতাউর রহমান (উটপাখি)।

পরাতিজ প্রার্থী মোঃ মবশ্বির আহমদ গত ১৯ জানুয়ারী রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন চেয়ারম্যান বরাবর ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪ জন সাধারণ সদস্যের বিরুদ্ধে তাকে ভোট দিবেন বলে মিথ্যা আশ্বাস ও প্রতারণা দিয়ে বড় অংকের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ভোট দিবেন বলে ১, ২ ও ৩ নং সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম ৩০ হাজার টাকা, ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত মহিলা সদস্য ইয়ারুন নেছা ৩০ হাজার টাকা, ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রুপিয়া বেগম ৩৫ হাজার টাকা, ১ নং ওয়ার্ড সদস্য মোঃ মতিন মিয়া ৫০ হাজার টাকা, ২ নং ওয়ার্ড সদস্য বিক্রম গৌড় ৩০ হাজার টাকা, ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ পাবলু মিয়া ৫০ হাজার টাকা ও ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ রিপন মিয়া ৫০ হাজার টাকা হাওলাত নিয়েছেন।
অভিযুক্তরা এটা অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে এরকম কোন প্রমাণ দেখাতে পারবেন না।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ টিপু খান এর সাথে যোগাযোগ হলে তিনি বলেন, এ ধরনের কোন অভিযোগ পাননি।
অভিযোগকারী মোঃ মবশ্বির আহমদ এর সাথে কথা হলে, তিনি অভিযোগ দেয়ার সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.