স্টাফ রিপোর্টার॥ সৃজনশীল মানুষ তৈরীর প্রত্যয় নিয়ে ২৬ জানুয়ারী বৃহস্পতিবার মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রমুখ।
প্রভাতী ও দিবা শাখার ২ শতাধিক শিক্ষার্থী ১৬ টি ইভেন্টে অংশ গ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.